- বিধি ও নির্দেশাবলীর একটি অংশে কীভাবে এই প্রচারাভিযানে অংশগ্রহণ করবেন এবং এর পুরস্কারগুলির বিবরণ উল্লেখ আছে। এতে অংশগ্রহণ করে, অংশগ্রহণকারীরা এইসকল বিধি ও শর্তাবলী মেনে চলতে সম্মত হচ্ছে।
- এই প্রচারাভিযান Western Union Financial Services, Inc. চালাচ্ছে c/- of Level 22.03, The Gardens North Tower, Mid Valley City, Lingkaran Syed Putra, 59200 Kuala Lumpur, Malaysia (“প্রচারকারী”).
- এই প্রচারাভিযান মালয়েশিয়ার সকল 18 বছর অথবা তার ঊর্ধ্ব সকল বসবাসকারীদের জন্য উপলভ্য যারা Western Union মার্কেটিং প্রোগ্রামে অপ্ট ইন করেছে (“যোগ্য অংশগ্রহণকারী”)। Western Union® -এর এজেন্ট এবং সাব-এজেন্ট এবং পরিষেবা প্রদানকারী/ প্রচারাকারীর / মার্কেটিং এজেন্সি যারা এই প্রচারাভিযানের সাথে যুক্ত তাদের কর্মচারীরা এবং আত্মীয়রা এতে অংশগ্রহণ করতে পারে। সংযুক্ত পরিবার বলতে নিম্নলিখিতদের বোঝানো হয়: জীবনসঙ্গী; প্রাক্তন-জীবনসঙ্গী; এক সাথে বসবাস করা জীবন সঙ্গী, সন্তান-সন্ততি অথবা সৎ-সন্তান-সন্ততি ( স্বাভাবিকভাবে জন্ম নেওয়া অথবা দত্তক নেওয়া), পিতা-মাতা, সৎ পিতা-মাতা, সৎ দাদু-দিদা; কাকা, কাকিমা, ভাইপো, ভাই, বোন, সৎ ভাই, সৎ বোন, নিজের ভাই বা বোনের ছেলে-মেয়ে
- 10ই ডিসেম্বর 2021-এর 12:00am (AEST) থেকে 10 ই জানুয়ারি 2022 এর 11:59pm (AEST) পর্যন্ত এই প্রচারাভিযানটি (“প্রচারাভিযানের সময়”) চলবে। 10ই জানুয়ারি 2022 এর 11:59pm (AEST)-এর পর করা সকল লেনদেন এর জন্য গৃহীত হবে না এবং অবৈধ বলে ঘোষিত হবে।
- সকল যোগ্য ব্যবহারকারীরা যারা এই প্রচারাভিযানের সময়ে Western Union® মানি ট্রান্সফারSM করে অন্ততপক্ষে MMK500,000.00 ( মূল অর্থ, ট্রান্সফার ফি ছাড়া) মূল্যের টাকা কোনো অংশ গ্রহণকারী Western Union এজেন্ট লোকেশন থেকে অথবা www.westernunion.com (” যোগ্য লেনদেন”)-এর মাধ্যমেমালয়েশিয়া থেকে মায়ানমারের পাঠিয়েছেন তারা MMK10,000.00 বোনাস পাবেনযেটি তাদের প্রাপকের কাছে প্রদান করা হবে। অংশগ্রহণকারী Western Union এজেন্ট লোকেশনগুলি হল:
– কোঅপারেটিভ ব্যাংক
– ইউনাইটেড আমারা ব্যাংক
– কানবাওযা ব্যাংক
– গ্লোবাল ট্রেজার ব্যাংক - আপনার প্রদান করা অর্থের সাথে সাথেই MMK10,000.00 বোনাসটি পাঠানো হবে।
- কোনো যোগ্য অংশগ্রহণকারী প্রচারাভিযানের সময়ে একাধিকবার অংশগ্রহণ করতে পারে।।
- যদি এই প্রচারাভিযান কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় অথবা প্রচারকারী ক্ষমতার বাইরে কোনো কিছুর কারণে এটিকে কার্যকরী করানো না যায়, যেমন প্রযুক্তিগত সমস্যা বা ব্যর্থতা, অনধিকার প্রবেশ বা জালিয়াতি, ভাঙচুর হওয়া, বৈদ্যুতিক সংযোগগত সমস্যা, প্রাকৃতিক দুর্যোগ, অ্যাক্ট অফ গড, নাগরিক অচলাবস্থা, ধর্মঘট, কম্পিউটার ভাইরাস, বাগের আক্রমণ, অবৈধভাবে হস্তক্ষেপ করা, অনধিকার প্রবেশ, জালিয়াতি, রোগ, মহামারী, অতিমারি অথবা প্রচারকারী ক্ষমতার বাইরে যে কোন প্রকারের কারণ যা এই প্রচারাভিযানের চালনা, নিরাপত্তা, স্বচ্ছতা অথবা উদ্দেশ্য প্রচারাভিযানটিকে সুষ্ঠুভাবে পরিচালনায় বাঁধা দেয় এমন কিছু ঘটলে আইন অনুযায়ী, প্রচারকারীর কাছে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে: (a) যেকোনো যোগ্য অংশগ্রহণকারীকে অযোগ্য বলে ঘোষণা করা; বা (b)সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত নির্দেশনা নিয়ে প্রচারাভিযানের উদ্দেশ্যকে যতটা সম্ভব সঠিক রাস্তায় আনতে প্রচারাভিযানে পরিবর্তন করা, এটিকে স্থগিত রাখা, খারিজ করা অথবা বাতিল করা।
- এই প্রচারাভিযানের অংশ থেকে প্রাপ্ত কোনো পুরস্কার অথবা এই প্রমোশনের জন্য যদি কোন ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো প্রকারের ক্ষয়ক্ষতি বা শারীরিক আঘাত লেগে থাকে তার জন্য প্রচারকারী এবং তাকে সাহায্যকারী ও প্রমোশনের সাথে যুক্ত এজেন্টরা কোনভাবেই দায়বদ্ধ নয় যদি না এমন কোনো আইন থেকে থাকে যাতে তাদের এর দায়বদ্ধতা স্বীকার করতে হয়।
- এই বিষয়ে আরও স্পষ্টীকরণ চাইতে এবং অভিযোগ জানাতে আপনি Western Union-এর গ্রাহক পরিষেবা কেন্দ্র যোগাযোগ করতে পারেন:ইমেইল – CustomerService.Asia@westernunion.com
- প্রচারকারী প্রদান করা যে কোনো প্রকারের পুরস্কার, সুযোগ-সুবিধা এবং/ অথবা কোন প্রকারের অফার যদি জয়ী ব্যক্তি নিতে সম্মত হয় তাহলে তাকে এই সকল ব্যাপারে সম্মতি দিতে হবে যে তার নাম, নামের মিল, এবং/ অথবা গলার স্বরকে বিজ্ঞাপন এবং অন্যান্য প্রচারমূলক কাজের জন্য ব্যবহার করা হবে এবং তা থেকে অর্জিত আয় থেকে তাকে কোনো অর্থ প্রদান করা হবে না, যদি না এমন কোনো আইন থাকে তা করতে প্রচারকারীকে বাধ্য করে।
- Western Union, বিভিন্ন রকমের ব্যক্তিগত তথ্য (“PI”)সংগ্রহ করতে পারে, এবং এই উদ্দেশ্যে সেই সকল ব্যক্তিগত তথ্যকে কোন তৃতীয় কর্তৃপক্ষের কাছে প্রকাশ করতে পারে যার মধ্যে এনারা থাকতে পারে এজেন্টরা, কন্ট্রাক্টররা, পরিষেবা প্রদানকারীরা, পুরস্কার সরবরাহকারীরা এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের যেমনটি প্রয়োজন পড়ে, তবে এর বাইরেও যে কেউ থাকতে পারে। অংশগ্রহণকারীরা এই সকল PI প্রদান করতে সম্মত হয়েছেন। এই সকল PI-এর ব্যবহার এবং পরিচালনা সম্পর্কে গোপনীয়তা বিবৃতিতে লেখা আছে যা আপনি এখানে গিয়ে দেখতে পারেন https://www.westernunion.com/content/wucom/global/en/privacy-statement.html. এই গোপনীয়তা বিবৃতিতে যোগ্য অংশগ্রহণকারীরা কীভাবে তাদের ব্যাপারে সংগৃহীত বিভিন্ন PI সম্পর্কে জানতে পারবে, তাতে অ্যাক্সেস পাবে, সেগুলিকে আপডেট বা সঠিক করতে পারবে সে সম্পর্কে জানতে পারবে এবং তাদের গোপনীয়তা কোনভাবে ভঙ্গ হলে অথবা অন্য কোনো প্রযোজ্য আইনের লঙ্ঘন ঘটলে কী ভাবে সেই অভিযোগগুলিকে মেটানো হবে সে সম্পর্কেও জানতে পারবে। যে দেশ থেকে যোগ্য অংশগ্রহণকারীর সম্পর্কে ব্যক্তিগত তথ্য প্রচারকারী সংগ্রহ করেছেন সেই সকল তথ্য দেশের বাইরে কোন সংস্থার কাছে সে প্রকাশ করতে পারবে না। কোনো PI-এ অ্যাক্সেস পাওয়ার, আপডেট অথবা সঠিক করার অনুরোধ সরাসরি প্রচারকারীর কাছে করতে হবে।
- এই সকল বিধি ও শর্তাবলীর মধ্যে এবং মার্কেটিং সামগ্রী অথবা প্রচারাভিযানের সাথে জড়িত কোন সমগ্রীর মধ্যে কোনো প্রকারের অসংগতি যাতে না থাকে, এইসকল বিধি ও শর্তাবলী কার্যকরী থাকবে।
© 2021 Western Union Holdings, Inc. সর্বস্বত্ত সংরক্ষিত। এই উপাদানে উল্লিখিত অন্যান্য সব লোগো, ট্রেডমার্ক, পরিষেবার চিহ্ন এবং ব্যবসার নামগুলো তাদের নিজ-নিজ মালিকের সম্পত্তি।